রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আইনজীবী চরিত্রে মিথিলা

এবার আইনজীবী চরিত্রে মিথিলা

কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএজ এই প্রেমে আঘাত লাগল তখনই, যখন মাহাদির কাছেই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেল, থেকে গেল গ্লানি। পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনাটা ধামাচাপা দিতে চাইল আপন মানুষগুলোই।  

ওদিকে মাহাদির পক্ষ থেকেও আসল হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারত ফারিয়া কিন্তু তা না করে বিচার চাইতে আদালতে গেলেন তিনি। আর সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া এবং ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চলল ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা-আঘাত! মাহাদির বিত্তের বিরুদ্ধে ফারিয়ার ন্যায়বিচারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? টানটান উত্তেজনার এই গল্প নিয়ে তৈরি হচ্ছে টিভি ফিচার ফিল্ম ‘‌সাহসিকা‘‌। 

এতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছেন তানজিন তিশা আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। তানিম রহমান অংশুর পরিচালনায় এতে আরও অভিনয় করছেন পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন ও ব্যারিস্টার ফরিদের চরিত্রে আশীষ খন্দকার। এছাড়াও আসামি পক্ষের আইনজীবীর চরিত্রে রয়েছেন মিথিলা। 

‘সাহসিকা’র চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। এফডিসির নয় নম্বর ফ্লোরে আদালতের সেটে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় ধাপের শুটিং বিভিন্ন আউটডোর লোকেশনে হবে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় ফিচার ফিল্মটি আসছে ঈদে দীপ্ত টিভিতে প্রিমিয়ার হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশের পথে যাত্রা শুরু করেছেন হাজিরা

এবার আইনজীবী চরিত্রে মিথিলা

প্রকাশিত সময় : ১১:০২:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১