শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাঙ্কিপক্স কি, কিভাবে ছড়ায়

বিশ্বজুড়ে মাঙ্কিপক্স শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছেই। আফ্রিকার বাইরে ২৭টি দেশে এ পর্যন্ত ৭৮০ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। এক বিবৃতিতে বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, এই সংক্রমণ অস্বাভাবিক কারণ এগুলো এমন দেশে ঘটছে যেগুলো এ ভাইরাসটির স্বাভাবিক আবাসস্থল নয়। ইউরোপের দেশ, যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও অস্ট্রেলিয়াতে মাঙ্কিপক্স প্রথম পাওয়া গেছে। এই রোগটি সাধারণতঃ মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অঞ্চলে হতে দেখা যায়। মাংকিপক্স এমন একটি ভাইরাসবাহিত রোগ যা সাধারণত মৃদু অসুস্থতা সৃষ্টি করে এবং অধিকাংশ আক্রান্ত ব্যক্তিই কয়েক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়।

এটি খুব সহজে একজন মানুষ থেকে আরেকজন মানুষের ছড়াতে পারে না। মনে করা হয়, বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে এই মাঙ্কিপক্স ছড়ানোর সম্ভাবনা কম। মাঙ্কিপক্সের কোন সুনির্দিষ্ট টিকা নেই। তবে গুটিবসন্তের টিকা নিলে তা মাংকিপক্সের বিরুদ্ধেও ৮৫ শতাংশ সুরক্ষা দিয়ে থাকে – কারণ এ দুটি ভাইরাসের অনেক মিল আছে।মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসটি গুটি বসন্ত রোগের ভাইরাসের মত একই গোত্রের – কিন্তু অনেক কম মারাত্মক, এবং বিশেষজ্ঞদের মতে এতে সংক্রমিত হবার সম্ভাবনাও কম। এটি একটি ডিএনএ জাতীয় ভাইরাস – এবং করোনা বা ফ্লু ভাইরাসের মত সহজে বা দ্রুতগতিতে এর মিউটেশন বা রূপান্তর ঘটে না।ভোরের কাগজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাঙ্কিপক্স কি, কিভাবে ছড়ায়

প্রকাশিত সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২