মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ভর্তি ১৪৬ জন

এছাড়া গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন রামেক হাসপাতালে। বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৪৬ জন। 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহত মো. মকবুল (৭৫) রামেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে (ডেঙ্গু ওয়ার্ড) ভর্তি ছিলেন। গত ১১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর দিনগত রাত ১২টা ১মিনিটে তার মৃত্যু হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহাম্মদ ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত রামেক হাসপাতালে মোট আটজনের মৃত্যু হলো। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ৪৩৩ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮২৯ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৭৯ জন। বর্তমানে আরও ১৪৬ জন রোগী ভর্তি আছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ভর্তি ১৪৬ জন

প্রকাশিত সময় : ০৭:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩