শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় ৬৫টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭০ জনে। তবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)মৌলভীবাজার  সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৬৫ টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ শতাংশ। তবে নতুন করে কেউ মৃত্যুবরণ করেননি।
এ পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন। জেলার মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫০ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন।
নতুন শনাক্ত ৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ সদর হাসপাতালের ৪ জন, শ্রীমঙ্গলের ১ জন, বড়লেখার ২ জন, কুলাউড়ার ১ জন। এ নিয়ে জেলায় ৮ হাজার ৭০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালে ৪০জন রয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় ৬৫টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত সময় : ০৮:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১