প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন(গণটিকা)কর্মসূচীর আওতায় মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে গণটিকা প্রদানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান,পুলিশ সুপার,মোহাম্মদ জাকারিয়া,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডা.চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
জানা যায়, মৌলভীবাজার জেলায় ১১৭ কেন্দ্রে প্রায় ৫০০টি টিকা প্রদান করা হবে এবং পৌরসভার ৯ টি কেন্দ্রে ৪ হাজার ৯শ টিকা দেয়া হবে।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত রোববার গণমাধ্যকে জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিশেষ কার্যক্রমের মাধ্যমে ৮০ লাখ ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে। সারাদেশের সব ইউনিয়ন, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় এই টিকা দেয়া হবে। যারা ইতিমধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন তাদের এই কার্যক্রমে প্রাধান্য দেয়া হবে।তিনি আরও বলেন,২৮ সেপ্টেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই বিশেষ টিকা কার্যক্রম নেয়া হয়েছে।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 
























