শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় মোটরসাইকেল-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ চালকের মৃত্যু

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আমিনপুর এলাকার নয়াবাড়ী গ্রামের শহিদুলের ছেলে মোটরসাইকেল চালক মো. পরশ (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টুর ছেলে ইজিবাইক চালক পুষ্প (৩৫)। পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলটি কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালক দুজনেই নিহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাবনায় মোটরসাইকেল-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ চালকের মৃত্যু

প্রকাশিত সময় : ০৫:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪