শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে এরশাদ মিয়া (৫০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার মৃত রেজান মিয়ার ছেলে।

বুধবার সন্ধ্যায় নিহতের বসতঘরের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের ১৫ ও ১৭ বছরের দুই মেয়ে এবং জাহাঙ্গীর নামে ২০ বছরের এক ছেলে রয়েছে। নিহতের স্ত্রী হাসিনা বেগম বলেন, বুধবার দুপুরে স্বামীকে বসতঘরে রেখে বাড়ির পাশে ধলাই নদীতে বিকালে গোসল করতে যান। বাড়ি ফিরে দেখতে পান টিন সেডের ঘরের স্ট্রীলের দুটি দরজা বন্ধ।

টিনের পাক দিয়ে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল ঘটনস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন। তবে স্থানীয়দের দাবী, এরশাদ প্রতিবন্ধী হলেও কাজ করেই সংসারের যোগান দিতেন। তার স্ত্রী হাসিনার দ্বিতীয় বিয়ে করা নিয়ে বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল।

স্থানীয়রা গলাকাটার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন। নিহতের বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে হলেও স্ত্রী হাসিনাকে বিয়ের পর থেকে স্ত্রীর সাথে উজিরপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন এরশাদ। বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

ঘটনাটি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত সময় : ১০:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১