সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত

মুন্সীগঞ্জ সদরে প্রতিপক্ষের গুলিতে পিংকি আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে ঘটনাটি ঘটে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, “শরীরের ডান পাশে কোমড়ের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে গেছে। আহত নারী বর্তমানে শঙ্কা মুক্ত।”

আহত নারীর স্বামী সম্রাট ও তার বাবা শাহজাহান সরকার জানান, গত বৃহস্পতিবার নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে কিবরিয়া মিজি ও কানা জহিরের গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হন। এরই জেরে আজ সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন। এসময় গুলিতে আহত হন ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তার। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত

প্রকাশিত সময় : ০৮:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫