শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় সংক্রমিত ও উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন।

মঙ্গলবার (৮ জুন) সকাল ৯টা থেকে বুধবার (৯ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। এদের মধ্যে চারজন মারা গেছেন করোনায়। বাকিদের করোনার উপসর্গ ছিল।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজন মারা গেছেন আইসিইউতে। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ডে দুজন, একজন করে ২২, ২৯ ও ৩৯ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

করোনায় আক্রান্তদের মধ্যে তিনজন রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের তিনজন চাঁপাইনবাবগঞ্জ জেলার, অন্যজন রাজশাহীর।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৩২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত’

রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১