মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন কৌশানী মুখার্জি

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল জানিয়েছিল, তাদের ‘পিয়া রে’ সিনেমায় অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এবার জানা গেল, এ মাসের শেষ সপ্তাহে ঢাকা আসবেন তিনি। চলমান করোনা পরিস্থিতি ভালো হওয়ায় সেপ্টেম্বরেই শুরু হচ্ছে এই সিনেমার শুটিং।

এ খবর নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। তিনি বলেন, এখন লকডাউন আর নেই। পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার পথে। তাই আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর পূবাইল ও চাঁদপুরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন তিনি।’

সেলিম খান আরও জানান, কলকাতার এ নায়িকার শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি পেয়েছেন তারা।
জানা যায়, ছবিতে শান্ত খানের বিপরীতে অভিনয় করবেন কৌশানী। পূজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে।

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক

ঢাকায় আসছেন কৌশানী মুখার্জি

প্রকাশিত সময় : ১০:১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১