মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার বিচার, নিরাপত্তা চেয়ে শাহবাগ অবরোধ

দেশের বিভিন্ন স্থানে মন্দির, পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় জড়িতদের বিচার ও নিরাপত্তার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে কয়েকটি সংগঠন।

জানা গেছে, শুক্রবার বিকেল বিকেল ৪টা থেকে বাংলাদেশ হিন্দু পরিষদ সেখানে অবস্থান নেয়। পরে জাগো হিন্দু পরিষদ, আর্য প্রতিনিধি সভা বাংলাদেশ, বাংলাদেশ সনাতন কল্যাণ জোট, জাতীয় হিন্দু মহাসংঘ ও ইসকনসহ সংহতি জানিয়ে তাতে অংশ নেয়। এর আগে সকালে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্রু বলেন, সাম্প্রদায়িক হামলার বিচার ও সংখ্যালঘুদের সুরক্ষায় আইন ও কমিশন গঠন করার বিষয়ে সরকারের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

তিনি বলেন, আমরা সরকারের কাছে আমাদের দাবির বিষয়ে স্মারকলিপি দিয়েছি, কিন্তু সরকার আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করেনি। তাই আমরা আজকে শাহবাগ অবরোধ করতে বাধ্য হয়েছি। দাবি না মানা পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে।

সাজন বলেন, সন্ধ্যায় মশাল মিছিল হবে।

দুর্গাপূজা অষ্টমীর দিন ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নানুয়া দীঘির পাড়ে দর্পন সংঘের পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন রাখা দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়।

হামলা, ভাঙচুর চালানো হয় অন্তত ৮টি মন্দিরে। তার জের ধরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা হয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় পাঁচজন।

এর পরের কয়েকদিনে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। তাতে নোয়াখালীতে নিহত হয় দুজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামলার বিচার, নিরাপত্তা চেয়ে শাহবাগ অবরোধ

প্রকাশিত সময় : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১