মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য কলকাতায় পরীমণি

বাংলাদেশ থেকে সোজা কলকাতার পাঁচ তারা হোটেলে পরীমণি। একসঙ্গে নয়টি ছবি দিয়ে এই হাওয়াবদলের বার্তা দিলেন অনুরাগীদের।

ঠিক এক দিন আগে, বুধবার বাংলাদেশের একটি অনুষ্ঠানের ছবি দিয়েছিলেন পরীমণি। তার পর সোজা কলকাতার ছবি তার ফেসবুকে।

হলুদ এবং কালো মেশানো পোশাকে একাধিক ছবি, কেবল নিজের নয়, দিয়েছেন হোটেলেরও একাধিক ছবি। তার সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গেছে তবে তার পরিচয় প্রকাশ করেননি পরীমণি।

ছবির ক্যাপশন ছিল ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভাল ভাবেই নেমেছেন তিনি। হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।

কলকাতায় কি কোনও কাজে গেছেন পরীমণি?

এ বিষয়ে নিজে কিছু না বললেও বিভিন্ন মাধ্যমে শোনা গেছে তিনি নাকি চিকিৎসার উদ্দেশ্যেই গেছেন।

গেল জুন মাস থেকে পরীমণির জীবনে তোলপাড়। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন তিনি। এর পর মাদক মামলায় নিজেই গ্রেফতার হন।

জামিনে মুক্তির পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে এখনও চর্চায় এই নায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল ৪১ কোটি টাকায় বিক্রি

চিকিৎসার জন্য কলকাতায় পরীমণি

প্রকাশিত সময় : ০৩:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১