বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাকা দেখা’ দিয়ে পর্দায় আসছেন সোহম-সুস্মিতা

প্রেম টেম’-এর পর থেকেই টালিউডের কালো ঘোড়া সুস্মিতা চট্টোপাধ্যায়। নায়িকা সদ্য শেষ করেছেন ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র কাজ। এবার জুটি বাঁধছেন সোহম চক্রবর্তীর সঙ্গে। প্রেমেন্দুবিকাশ চাকীর নতুন সিনেমা ‘পাকা দেখা’য় এক সঙ্গে পর্দায় আসছেন তারা। সোহম-সুস্মিতা ছাড়াও সিনেমাতে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণি সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায়। বহু দিন পরে এই সিনেমাতেই বড় পর্দায় ফিরছেন দীপঙ্কর দে।

অফিস পাড়ায় আলাপ জয় আর তিয়াশার। ব্যাংক কর্মচারী জয়ের জীবন বাঁধা ঘড়ির কাঁটায়। তিয়াশা কাজ করে আইটি সেক্টরে। কাজের চাপে সময় মতো কোনও কিছুই সামাল দিয়ে উঠতে পারে না সে। তবে তিয়াশার বাবারও জয়কেই জামাই হিসেবে পছন্দ। সেই সূত্রে দুই পরিবারে ‘পাকা দেখা’।

সাধারণত সম্পর্কের টানাপড়েনে ভোগে এই প্রজন্ম। অনেক সময়েই বিয়ের বাঁধনে জড়াতে ভয় তাদের। তবে নিজেরা দেখেশুনে জীবনসঙ্গী বাছাই করতে চায় তারা। অনেক বেশি আস্থা পায় এতে। সেই জায়গায় দাঁড়িয়ে দুই পরিবারের উপস্থিতিতে পাত্র-পাত্রী নির্বাচন বা ‘পাকা দেখা’-র গল্পই শোনাতে চলেছে প্রেমেন্দুর এ সিনেমা। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত

ভালবাসার সিনেমা মানেই সাত সুরে গাঁথা। এই সিনেমার গানের দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় সোহম এন্টারপ্রাইজ এবং সোনম মুভিজ। নিবেদনে সোহম চক্রবর্তী এবং শুভম।
সূত্র : আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘পাকা দেখা’ দিয়ে পর্দায় আসছেন সোহম-সুস্মিতা

প্রকাশিত সময় : ০৫:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১