বিয়ে হওয়ার পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আলোচিত সঙ্গীতশিল্পী নেহা কক্কর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাল যে এবার প্রেগন্যান্সি টেস্ট করিয়েই ফেললেন নেহা কক্কর। কিন্তু কাহানিতে একটা বড়সড় টুইস্ট রয়েছে।
গত বছর ডিসেম্বর মাসে বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন নেহা। সেটি ছিল ছিল তার মিউজিক ভিডিয়োর প্রমোশ্যানাল পোস্ট। কিন্তু ‘খেয়াল রখখা কর’ গানের প্রচার স্ট্রাটেজি এভাবে তার গলার কাঁটা হয়ে বিঁধবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি নেহা।
নেহা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই লোকে লুকানো বেবি বাম্প খুঁজে পাচ্ছে, কেউ কেউ তো সরাসরি এসে তাকে প্রশ্নও করছে, ‘আপনি কয় মাসের অন্তঃসত্ত্বা?’ দিন কয়েক আগেই এক বিমানবালা এই প্রশ্ন করে বসেন নেহাকে। আসলে নেহার ওজন বাড়া এবং ইন্ডিয়ান আইডল থেকে আচমকা সরে দাঁড়ানো- এর জেরেই প্রেগন্যান্সি জল্পনা এভাবে মাথাচাড়া দিয়েছে।
এই সব জল্পনায় জল ঢালতে এবার নেহা একা নয়, পুরো কক্কর এবং সিং পরিবার ক্যামেরার সামনে এল। নেহার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তারা সবাই স্পষ্ট করেন নেহা অন্তঃসত্ত্বা নয়। গায়িকার মা হওয়ার জল্পনা গুজব মাত্র।
নেহা জানান, ‘এটা ঠিক বিয়ের পর আমি মোটু হয়েছি। আমার পেটটা আগের চেয়ে ফুলেছে। কিন্তু তার মানে এটা নয় আমি মা হতে চলেছি। নেহা কক্করও একটু মোটু হতে পারে…’।
নেহা কক্কর স্পষ্ট করেন, আগামী দু-তিন বছর রোহনের সঙ্গে দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করতে চান তিনি। তারপর দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা করবেন। এখনই মা হচ্ছেন না তিনি। তবে মাতৃত্বের স্বাদ নিঃসন্দেহে উপভোগ করতে চান নেহা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























