বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই নগরীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল পৌনে ১১টায় নগরীতে বের করা হয় ধর্মীয় মিছিল ‘জশনে জুলুশ’।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় রাজপথে ধ্বনিত হয় কুরআন তিলাওয়াত, হামদ ও নাত। প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ শেষে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ধর্মপ্রাণ মানুষ নানা যানবাহনে চড়ে এই মিছিলে অংশ নেয়।
পরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক জমায়েত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

প্রকাশিত সময় : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬