সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ও গুণগত মানসনদ না থাকায় রাজশাহীতে খাবার পানি ও জন্মদিনের কেক উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযানে বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। গুণগত মানসনদ নবায়ন না করেই প্যাকেটজাত খাবার পানি উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া একই এলাকায় শোয়াইব সিফাত বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি-বিতরণের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল ৪১ কোটি টাকায় বিক্রি

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত সময় : ০৮:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬