মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন সংগঠনের সদস্যবৃন্দরা। পহেলা জানুয়ারী প্রথম প্রহরে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের নির্বাহী সভাপতি শাহ গোলজার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং খলিলপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু মিয়া চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য আব্দুল্লা-আল আমীন, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, হাজী জসিম উদ্দিন,আব্দুল মুহিত,সাবেক সভাপতি আব্দুল মুমিন,
আরমান চৌধুরী,রিয়াজুল ইসলাম জাবেদ ,যুগ্ম সম্পাদক জামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহজান চৌধূরী ,জালাল আহমেদ,সুয়েব মিয়া,হাফিজ জালাল,সালেহ আহমেদ লিমন,নিয়ামুল ইসলাম, তোফায়েল আহমেদ তারেক,ফয়েজউদ্দিন সামছু,তোফায়েল চৌধুরী, ওহিদুর রহমান, আশরাফ মিয়া,আবু নাসের রাব্বি,ফাহিম আহমেদ,শাহ মাহবুব প্রমুখ।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























