শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা প্রশাসন ভবনে বঙ্গবন্ধু আইটি ট্রেনিং ল্যাব এর শুভ উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ভবনের নীচতলায়  শুক্রবার (৩১ ডিসেম্বর) “বঙ্গবন্ধু আইটি ট্রেনিং ল্যাব” এর শুভ উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের  উপস্থিতিতে এই ল্যাবের উদ্বোধন করেন, সিলেট  বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন প্রমূখ। উদ্বোধন শেষে বঙ্গবন্ধু আইটি ট্রেনিং ল্যাবটি ঘুরে দেখেন অতিথিরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজার জেলা প্রশাসন ভবনে বঙ্গবন্ধু আইটি ট্রেনিং ল্যাব এর শুভ উদ্বোধন

প্রকাশিত সময় : ০৬:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২