বাল্টিক অঞ্চলের রাষ্ট্রগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এসব দেশের ট্রানজিট ফ্লাইটগুলোও এখন থেকে আর রাশিয়ার ওপর দিয়ে উড়তে পারবে না। এর আগে গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে বাল্টিক অঞ্চলের লাটভিয়া, এস্টোনিয়া ও লিথুয়ানিয়া ঘোষণা করে যে- তারা রুশ বিমানগুলোকে তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না। এবার রাশিয়া ওইসব রাষ্ট্রের জন্য নিজেদের আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করে বদলা নিল।
শনিবার রাশিয়ার ফেডারেল এয়ার ট্রানজিট অ্যাজেন্সিট রোসাভিয়াতি জানায়, তারা লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্টোনিয়া এবং স্লোভানিয়ার বিমানগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিচ্ছে।
উল্লেখ্য, ব্রিটেন, জার্মানিসহ আরও কয়েকটি ক্ষমতাধর রাষ্ট্র আগেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বুলগেরিয়া, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের ওপর আগেই নিষেধাজ্ঞাটি আরোপ করা হয়েছিল।
সূত্র : বিবিসি নিউজ

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 























