সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় মীনা দিবস উপলক্ষে র‌্যালী

রাজশাহীর বাগমারায় মীনা দিবস উপলক্ষে র‌্যালী, গল্পবলী, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মীনা দিবস-২০২২ পালিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গল্পবলী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মীনা দিবসে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবিউল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মনিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল কামাল মোঃ ফারুক, মাহমুদা সিদ্দিকা, প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ কমিতির সভাপতি জয়ন্ত কুমার, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, প্রধান শিক্ষক লুৎফর রহমান, দুলাল কুমার প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মীনা দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত গল্পবলী, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগমারায় মীনা দিবস উপলক্ষে র‌্যালী

প্রকাশিত সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২