রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহলে কী শাকিবের সঙ্গে বুবলীর সর্ম্পক নেই?

শাকিব খান-বুবলীর প্রেম, বিয়ে, সন্তান প্রকাশ্যে আসার পরে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। পাশাপাশি শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জনও উঠে সেসময়। এমন গুঞ্জনের পেছনে বেশ কিছু কারণও রয়েছে। শুটিং সেটে তাদের দুজনের মধ্যে দূরত্ব স্পষ্ট বোঝা গেছে।

বিষয়টি নিয়ে এই দুই তারকা সেসময় সরাসরি কোনো মন্তব্য না করলেও, এবার গণমাধ্যমের কাছে তাদের সর্ম্পক নেই বলে ঈঙ্গিত দিলেন শাকিব খান

শাকিব খানের ভাষ্য, ‘মানুষ কী দেখে বোঝে না, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই! তাদের তো এমনিতেই বোঝা উচিত এই দূরত্বের কথা। ৯ মাস আগে সে (বুবলি) আমেরিকা থেকে আসার পর তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই আমার। এর মানেটা কী জনে জনে সবাইকে গিয়ে বুঝিয়ে আসতে হবে?’

তিনি বলেন, ‘একসময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে। এটাতো এমনিতেই মানুষের বোঝা উচিত এই দূরত্বের কথা।’

তিনি আরও বলেন, ‘বুবলির সন্তানের কথা কী আমি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি সেটা প্রকাশ করেননি। আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি। মাঝে নিজে অনেক কিছু করেছে সে। সব খবরই তো আসে আমার কানে। থাক সেইসব কথা।’

সন্তান শেহজাদ খান বীরে কথা ভেবে বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন না বলেও জানান শাকিব খান। তিনি বলেন, ‘আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে। তার কথা ভেবে অনেক কিছু বলতে পারি না। আগামীতে আমার সন্তানের খারাপ কিছু হোক, সেটাও চাই না। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

শাকিব খানের সঙ্গে শবনম বুবলির বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ।শবনম বুবলি এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিচ্ছেদ ও দূরত্বের খবর গুজব এবং তিনি সুখে সংসার করতে চান।–রাইজিংবিডি.কম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান

তাহলে কী শাকিবের সঙ্গে বুবলীর সর্ম্পক নেই?

প্রকাশিত সময় : ০৯:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২