শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর সমাবেশের উত্তাল ঢেউ ঢাকায় পৌঁছাতে হবে: মিনু

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ‘লাখ লাখ জনতার এই মহাসমাবেশ। রাজশাহীর এই সমাবেশ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশের উত্তাল ঢেউ ঢাকায় পৌঁছাতে হবে।’

আজ শনিবার রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠে) রাজশাহী বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসব কথা বলেন মিজানুর রহমান মিনু।

মিজানুর রহমান মিনু বলেন, ‘আজ চাল নেই, তেল নেই, বাচ্চার খাবার দুধ নেয়। চেঞ্জ প্রয়োজন। আমাদের সামনে এখন দুইটি পথ, একটি তারেক জিয়ার মতো স্বাধীনতার পতাকা টাঙানো ও অপরটি শাহাদাতবরণ।’

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ হাসান টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ছাড়াও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, কেন্দ্রীয় নেতা শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহীর সমাবেশের উত্তাল ঢেউ ঢাকায় পৌঁছাতে হবে: মিনু

প্রকাশিত সময় : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২