রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা জিতলে যা করবেন স্বস্তিকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : ১১:০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ১০৭

কাতার বিশ্বকাপের উন্মাদনায় গোটা বিশ্ব। কাতার বিশ্বকাপ ফুটবল আসরে যে কটি দল রয়েছে বাঙালির সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে দুটি হলো- আর্জেন্টিনা-ব্রাজিল। কারো প্রিয় দল ব্রাজিল আবার কারো আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিলেও সেমি ফাইনালে খেলবে আর্জেন্টিনা।
তাই সেমি ফাইনালে মেসির দলের জেতার আশায় বুক বেঁধেছে লাখ লাখ দর্শক। তারকারাও রয়েছেন সেই দলে। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলার শোবিজ অঙ্গনের অনেক তারকাও ফুটবল পছন্দ করেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেবারিট আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট করেছেন জনপ্রিয় নায়িকা স্বস্তিকা মুখার্জি। আর্জেন্টিনা জিতলে নীল-সাদা শাড়ি পরার প্রতিশ্রুতি দিয়েছেন নায়িকা।

ফেজবুকে তিনি লেখেন, ‘পরের ম্যাচটা দেখতে পারব না। আপনাদের আর ইশ্বরকে বলে গেলাম, দেখবেন যাতে যেভাবেই হয় জেতে। জিততেই হবে। দুটো শোক বাঙালি নিতে পারে না। আজকে বাবা থাকলে আমার বাড়ির ছাদ উড়ে যেত। পিঠের চামড়াটাও যেত, কারণ আমার দোষেই যা হওয়ার হয়েছে। সুতারং বাঙালির ভালোবাসা, আমাদের সবার বাবারা এবং আর্জেন্টিনা নিশ্চিত করো যাতে আমরা জিততে পারি। ‘

নায়িকার পোস্টে আর্জেন্টিনা সমর্থকদের একজন কমেন্টে লেখেন, ‘মেসি বাহিনীর উল্লাসের বহরে, আশা রাখি ভোর হবে নীল সাদার শহরে। ‘

তবে এক ভক্ত আবার মজার ছলেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্বস্তিকার দিকে। তিনি লেখেন, ‘আর্জেন্টিনা জিতলে আপনাকে নীল-সাদা শাড়িতে দেখতে চাই’। সঙ্গে একটা চোখমারা ইমোজি। আর জবাবে অভিনেত্রী লেখেন, ‘ডান। প্রমিস করলাম। হয়ে যাক। ‘

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আর্জেন্টিনা জিতলে যা করবেন স্বস্তিকা

প্রকাশিত সময় : ১১:০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২