অনেক গুণী সাংবাদিক দৈনিক সময়ের কাগজ পত্রিকার সঙ্গে জড়িত আছেন। তাদের বস্তুনিষ্ঠ সংবাদের কারণেই পত্রিকাটি পাঠক প্রিয়তা অর্জন করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে সকল গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
দৈনিক সময়ের কাগজের ১৬ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসবে বগুড়ায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার রাত ৮টায় পত্রিকাটির বগুড়া অফিস আয়োজিত উৎসবের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করা হয়। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ক্যাফে এফএনএফ চাইনিজ রেস্টুরেন্টে সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. এমদাদুল হকের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় দৈনিক মানবজমিন প্রতিবেদক সিনিয়র সাংবাদিক মো. নাজির হোসেন। বিশেষ অতিথি ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া।
স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল। নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি তানসেন আলী মন্টু সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব (ইপ্রে) সহ সভাপতি সুমন সরকার বুদু, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক মিজানুর রহমান মুকুল, হাফছা খাতুন, বিনোদন সাংবাদিক রাসেল খান, সময়ের কাগজের গাবতলী প্রতিনিধি বিপ্লব রহমান, শেরপুর প্রতিনিধি আব্দুল মোমিন বাবুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক: 























