মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তথ্য প্রকাশ করেছে ইরান। এটি এক হাজার ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে ইরান। রবিবার তেহরানের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এটি উন্মোচন করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ক্ষেপণাস্ত্রটির ছবি সম্প্রচার করেছে। এর নাম দেওয়া হয়েছে এতেমাদ বা বিশ্বাস। এটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্মিত ‘সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।’

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠেছে। তাদের অভিযোগ, ইরানের এই কর্মসূচি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্রটি তার চিরশত্রু ইসরায়েলে পৌঁছাতে সক্ষম।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে বলেন, “প্রতিরক্ষা সক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তির উন্নয়ন… এর লক্ষ্য হচ্ছে, কোনো দেশ যেন ইরানি ভূখণ্ডে আক্রমণ করার সাহস না পায় তা নিশ্চিত করা।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের

প্রকাশিত সময় : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫