নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে সুমন তার পরিচিত এক এনজিও কর্মীর মোটরসাইকেল তাদের বাড়ির চলাচলের সড়কের সামনে পার্কিং করে রাখে। এ নিয়ে তার চাচাতো ভাই প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী রুমানা বেগম ক্ষিপ্ত হয়
বিষয়টি নিয়ে রুমানা এবং সুমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমন সেখান থেকে চলে যায়। দুপুরের পর সে আবারো বাড়ি ফিরে এলে রুমানা বেগম গালিগালাজ করতে থাকে।
এ নিয়ে তাদের মধ্যে ফের বাকবিতন্ডা শুরু হয়। সে সময় রুমানা বেগম উত্তেজিত হয়ে দা দিয়ে সুমনের বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























