মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হলেন অনুপম রায়

জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় বাবা হয়েছেন। স্ত্রী ও গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে বিয়ের দুই বছর পর তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথভাবে সুখবরটি জানিয়েছেন এই দম্পতি।
২০২৪ সালের ২ মার্চ গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন অনুপম রায়। ঘরোয়া আয়োজনে কাছের মানুষদের উপস্থিতিতে রেজিস্ট্রি ও আইনি বিয়ে সম্পন্ন করেছিলেন তাঁরা। এবার সেই সংসারেই এলো নতুন অতিথি।

প্রশ্মিতার সঙ্গে একটি কার্ড শেয়ার করে অনুপম লিখেছেন, ‘আমরা আনন্দিত এই ঘোষণা করতে পেরে যে আমাদের একটি ছেলে হয়েছে’।

প্রশ্মিতার মা হতে যাওয়ার খবর আগেই জানা গিয়েছিল। তবে পুরো বিষয়টিই বেশ গোপন রেখেছিলেন দুজন। এবার সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন অনুপম ও প্রশ্মিতা।

অনুপমের এটি তৃতীয় বিয়ে। দুজনেই সংগীতজগতের হওয়ায় দীর্ঘদিনের পরিচয় ছিল তাঁদের। বন্ধুত্বের সম্পর্ক থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের খবরের মতো সন্তান আসার খবরও তাঁরা নিজেদের মধ্যেই রাখতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সুখবরটি নিজেরাই প্রকাশ করলেন।

এর আগে পিয়া চক্রবর্তীর সঙ্গে প্রায় পাঁচ বছরের দাম্পত্য ছিল অনুপমের। ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে পিয়া অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন। প্রায় একই সময়ে নতুন করে সংসার শুরু করেন অনুপম ও প্রশ্মিতাও।

কাকতালীয়ভাবে গত বছর জুনে পিয়া ও পরমব্রতের সংসারেও এসেছে পুত্রসন্তান। এবার অনুপম-প্রশ্মিতার ঘরেও ছেলে আসায় টলিপাড়ার নতুন বাবা-মায়ের তালিকায় যুক্ত হলো আরো এক জুটি।

প্রশ্মিতা পালও সংগীতজগতের পরিচিত নাম। ২০১২ সালে ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার ‘সাজনা’ গানে প্লেব্যাক করে পরিচিতি পান তিনি। এই গানের জন্য ২০১৪ সালে রেডিও মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা উদীয়মান গায়িকার পুরস্কারও অর্জন করেন। ‘বোঝেনা সে বোঝেনা’র পাশাপাশি ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমাতেও গান গেয়েছেন তিনি। ‘উড়ান’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবেও যুক্ত রয়েছেন প্রশ্মিতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাবা হলেন অনুপম রায়

প্রকাশিত সময় : ১০:২৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬