শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে পার্থর। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও তিনজন
আন্দালিব রহমান পার্থ ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার কথা রয়েছে।
জহির উদ্দিন স্বপন হচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মন্ত্রিসভার রদবদলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী জহির উদ্দিন স্বপনের দায়িত্বেও পরিবর্তন আসছে বলে জানা গেছে। তাকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়ে আলোচনা চলছে।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। একই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, পার্থ নিজেই তাকে বিষয়টি জানিয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ধর্ম প্রতিমন্ত্রী হওয়ার বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, বিষয়টি সম্পর্কে তারাও বিস্তারিত জানার চেষ্টা করছেন। বিকেল ৪টা বা সাড়ে ৪টার মধ্যে বিষয়টি পরিষ্কার হতে পারে বলে জানান তিনি।
অন্যদিকে সাচিং প্রু জেরী জানিয়েছেন, তাকে ফোন করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 


















