বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বার্তায় রামচন্দ্র পৌডেল বলেন, নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক ভবিষ্যতেও আরও গভীর হবে। তিনি দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
নেপালের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও নেপাল আগামী দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 


















