শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন নতুন ৬ সদস্য। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত এই সরকারের শুরুতে থেকেই মন্ত্রিসভায় ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। এবার হলেন পূর্ণমন্ত্রী।

এছাড়া, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন রশিদ এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে আটটার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

প্রকাশিত সময় : ১১:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬