মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনো ৫ জন নিখোঁজ

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটায় ট্রলারডুবির ঘটনায় এখনো ১৩ জেলের মধ্যে আট জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিক সমিতি।

নিখোঁজ জেলেরা বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে ১৩ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে যায় ‘এফবি বরকত’। সোমবার বিকেলে সাগরে আবহাওয়া খারাপ হলে প্রচণ্ড ঢেউ তোড়ে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় কাছাকাছি থাকা পাথরঘাটার অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা পানিতে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেন।

পরে উদ্ধার হওয়া জেলেদের কাছ থেকে ট্রলারডুবির খবর জানতে পেরে বিষয়টি মালিকপক্ষকে জানানো হয়। এরপরই তাদের উদ্ধারে কার্যক্রম শুরু করে ট্রলার মালিক সমিতি।
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এফবি বরকত’ বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার খবর তাঁরা অপর একটি ট্রলারের জেলেদের মাধ্যমে পেয়েছেন। খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনো ৫ জন নিখোঁজ

প্রকাশিত সময় : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬