পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৬টি নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
হাসপাতাল কর্মকর্তারা জানান, নার্সারির ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পরও ঘটনাস্থলে শীতলীকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন দমকলকর্মীরা।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 





















