শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’

প্রেমের নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশের খবর প্রকাশের পর ব্যঙ্গাত্মক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘ভাগ্যিস আমার প্রেমের নাটক করার মতো বয়স নাই! আমার কোনো টেনশন নাই।’

এরপরই নোটিশের দাবিকে ব্যঙ্গ করে একের পর এক মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, এখন থেকে শুধু পরকীয়ার নাটক হতে পারে। অথবা ‘এক স্বামীর চার স্ত্রী’- এমন গল্প হতে পারে, যেখানে সবাই একসঙ্গে ঘুরবে, খাবে, টিকটক করবে। এছাড়া চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো বিষয় নিয়ে নাটক নির্মাণ করা যেতে পারে বলেও ব্যঙ্গ করেন শবনম ফারিয়া। এমনকি এখন থেকে শুধু ছেলেরাই নাটকে অভিনয় করতে পারবে, মেয়েরা অভিনয় বাদ দিয়ে ঘর-সংসারের কাজ করবে- এমন কটাক্ষও করেন তিনি।

পোস্টে অভিনেত্রী আরও লেখেন, মেয়েরা বাজার থেকে সামুদ্রিক খাবার কিনে রান্না করে টেবিলে পরিবেশন করবে। তবে ঘরে গ্যাস না থাকায় রান্নাও করা সম্ভব হবে না- এমন ব্যঙ্গ করে তিনি বলেন, রান্নাও বাদ দিয়ে আরাম করতে। এরপর বিদ্যুৎ না থাকায় টেলিভিশন দেখাও সম্ভব হবে না বলে কটাক্ষ করেন ফারিয়া। মোবাইল ফোন ব্যবহার করে নিজের মতো ‘উল্টাপাল্টা স্ট্যাটাস’ দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে বেশি ফোন ব্যবহার করলে চার্জ শেষ হয়ে যাওয়ার বিষয়টিও ব্যঙ্গ করে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’

প্রকাশিত সময় : ১০:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬