বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমার বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে: মেসি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টাইন এই মহাতারকা।

বাংলাদেশ সময় রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মেসি জানান, অনেক ভেবেচিন্তেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের জার্সি ছাড়ার সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টের হলেও এটিই সঠিক সময় বলে মনে করছেন তিনি।

মেসি লিখেছেন, ফাইনালের পর বেশ কিছুদিন ভেবেছেন তিনি। শেষ পর্যন্ত জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সবকিছু উজাড় করে দিয়ে আর্জেন্টিনার জার্সির জন্য লড়াই করেছেন বলেও জানান তিনি।

জাতীয় দলের হয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানো এবং একজন আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য—এ কথা উল্লেখ করে মেসি বলেন, জাতীয় দলের অংশ হওয়াকে তিনি ভালোবেসেছেন, ভালোবাসেন এবং সারাজীবন ভালোবাসবেন।

অবসরের সিদ্ধান্তকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, জীবনের প্রতিটি অধ্যায়ের মতো এই অধ্যায়েরও শেষ হচ্ছে। নিজেকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছেন এবং এখন আর দেওয়ার মতো কিছু বাকি নেই বলেও আবেগঘন মন্তব্য করেন মেসি।

একই সঙ্গে জাতীয় দলে উঠে আসা তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের কথাও উল্লেখ করেছেন তিনি। তার মতে, নতুন প্রজন্মের খেলোয়াড়রা এখন জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার যোগ্য।

গত ২০ বছরের ভালোবাসার জন্য আর্জেন্টিনার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, গ্যালারি থেকে সমর্থকদের চিৎকার শোনার মুহূর্তগুলো তিনি খুব মিস করবেন। তবে অবসরের পরও মাঠের বাইরে থেকে সবসময় আর্জেন্টিনাকে সমর্থন করে যাবেন।

পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। তাদের সঙ্গে কাটানো সময়কে জীবনের সেরা ও অবিস্মরণীয় স্মৃতি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

জাতীয় দলের হয়ে অর্জনের কথা স্মরণ করে মেসি বলেন, সতীর্থদের সঙ্গে মিলে সমর্থকদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছেন—এ কারণেই তিনি শান্ত ও গর্বিত মনে বিদায় নিতে পারছেন।

পোস্টের শেষদিকে আর্জেন্টাইন হিসেবে জন্ম নেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি লেখেন, ‘এগিয়ে যাও আর্জেন্টিনা!’

মেসি জানান, মূল কথাগুলো তিনি ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর লিখেছিলেন। তবে বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার পর নিজের সিদ্ধান্ত সম্পর্কে তিনি আরও দৃঢ় হয়েছেন এবং এটিকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমার বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে: মেসি

প্রকাশিত সময় : ১১:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬