রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আর আগের মতো হবে না’

একজন কিংবদন্তির বিদায় শুধু একটি দলের শূন্যতা তৈরি করে না, তার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো ফুটবলবিশ্বে। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর সেটিই যেন আরও একবার স্পষ্ট হলো। আর্জেন্টাইন মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারকে অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন পর্তুগিজ কোচ হোসে মরিনিও। তার মতে, মেসিকে ছাড়া আগামী কোপা আমেরিকা ও বিশ্বকাপের স্বাদই হবে ভিন্ন।

‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনিও মেসির অবসরের ঘোষণা দেয়া ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে নিজের অনুভূতি জানিয়েছেন। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রশংসার পাশাপাশি তার অনুপস্থিতি ভবিষ্যতের বড় টুর্নামেন্টগুলোতে কীভাবে অনুভূত হবে, সেটিও তুলে ধরেছেন এই পর্তুগিজ কোচ।

সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানান ফুটবলের এই ক্ষুদে জাদুকর। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত যে তার জন্য মোটেও সহজ ছিল না, নিজের বার্তাতেই তা জানিয়েছেন তিনি।

মেসি লিখেছেন, ‘ফাইনালের পর এতটা সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সিদ্ধান্তটি যে তাকে কষ্ট দিয়েছে, সেটিও স্পষ্ট করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির ভাষায়, ‘এটি ছিল কষ্টদায়ক একটি সিদ্ধান্ত, যা এখনো আমাকে ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে।’

জাতীয় দলের জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথাও স্মরণ করেছেন মেসি। আর্জেন্টিনা সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক বড় সাফল্য পেলেও শুধু সেই সময়েই নয়, তার আগেও দেশের হয়ে নিজের সর্বস্ব উজাড় করে লড়েছেন বলে জানিয়েছেন তিনি।

মেসি বলেন, ‘আমি সবসময় আমার সবকিছু দিয়েছি। শুধু সাম্প্রতিক বছরগুলোতে, যখন আমরা সবকিছু জিতেছি, তখন নয়; তার আগেও। এই জার্সির জন্য সবসময় লড়েছি এবং মাঠে নিজের সর্বস্ব দিয়েছি। ফুটবলের মাধ্যমে তোমাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে চেয়েছি।’

মেসির এই ঘোষণার পোস্টেই মন্তব্য করেন মরিনিও। আর্জেন্টাইন তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘একটি অসাধারণ ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

তবে মরিনিওর বার্তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি ছিল মেসির অনুপস্থিতি নিয়ে। ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসরগুলোতে মেসিকে না দেখার অভিজ্ঞতা যে দর্শক ও সমর্থকদের জন্যও আলাদা হবে, সেটিই তুলে ধরেছেন তিনি।

মরিনিও লিখেছেন, ‘পরবর্তী কোপা আমেরিকা ও পরবর্তী বিশ্বকাপ তোমার অনুপস্থিতিতে আগের মতো হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আর আগের মতো হবে না’

প্রকাশিত সময় : ০৫:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬