রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জামালপুরের ইসলামপুর উপজেলা শহরের বটতলা এলাকায় তিন রাস্তার মোড় অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ দানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক ডেভিডসহ অনেকে বক্তব্য দেন।

তারা বলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার, নদী ভাঙন রোধ, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাটের উন্নয়ন, চিকিৎসাসেবার উন্নয়নে কাজ করছেন। স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনকালে তার বিরুদ্ধে ১৪টি হয়রানিমূলক মামলা দেওয়া হয়। তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নেতৃত্ব, সততা এবং জনপ্রিয়তার জন্য তাকে মনোনয়ন দিলে ইসলামপুর আসনে বিএনপির জয় নিশ্চিত হবে।

আন্দোলনকারীরা আরো বলেন, জামালপুর-২ আসনে যাকে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। ২০০৯ সাল  থেকে ২০১৮ সালের নির্বাচন ব্যতীত ইসলামপুরে তেমন একটা আসেননি। উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেননি। সাবেক মন্ত্রী ফরিদুল হক খান দুলালের সাথে আঁতাত করে চলার ফলে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাই, সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দিতে হবে। অন্যথায়, কঠোর আন্দোলন করা হবে।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ নভেম্বর একই দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে অনশন

প্রকাশিত সময় : ০৪:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫