সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শর্তসাপেক্ষে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ পাস’ কার্যকর

টানা আন্দোলনের মুখে অবশেষে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্ল্যাহ।

বুধবার (১ ডিসেম্বর) থেকে হাফ পাস কার্যকর হবে। নির্দিষ্ট কিছু শর্তে শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিসহ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাতের ৮টা পর্যন্ত হাফ পাসের সুবিধা পাবেন তারা। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এই সুবিধা থাকবে না।

এছাড়াও কেবল, রাজধানী ঢাকাতেই শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে এই হাফ পাস কার্যকর থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শর্তসাপেক্ষে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ পাস’ কার্যকর

প্রকাশিত সময় : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১