ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বালাক্লিয়ায় রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছে। এদিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে বসতিগুলোতে রাশিয়ার হামলায় তিনজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।
রুশ হামলায় মোট ৬ জন নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ মেসেজিং অ্যাপে জানিয়েছে।
উদ্ধারকারীরা আগুন নেভাতে এবং ধ্বংসাবশেষ সরাতে কাজ করেছে। এ ছাড়া ইউক্রেনীয় পুলিশ টেলিগ্রামে জানিয়েছে, সুমি শহরেই হামলায় আরো ১২ জন আহত হয়েছেন। খেরসনের দক্ষিণাঞ্চলে একটি ভ্যানের ওপর ড্রোন হামলায় ছয়জন আহত হয়েছেন বলে আঞ্চলিক প্রশাসন টেলিগ্রামে জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা রাশিয়া ও ইউক্রেন উভয়ই অস্বীকার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 

























