বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১২

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো ও চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার( ১১ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আহতরা নিজেরাই এসেছে।

আহতদের মধ্যে ঢাকা কলেজের ছাত্রদলের মিল্লাত গ্রুপের মোহাম্মদ প্রিন্স (৩০), মোহাম্মাদ সুমন (২৮), সাগর খান (৩২), সাইমুন (২৭), জিহাদ (২৯) ও সাগর (২৭) রয়েছেন। অন্যদিকে নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের মোহম্মাদ জাকির (৫০), ছোট জাকির (৩৮), মো. সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও সাগর (২৭) আহত হয়েছেন।

ঢাকা কলেজ ছাত্রদলের মিল্লাত গ্রুপের সমর্থক ওয়াহিদ ফরাজীর জানান, ঢাকা কলেজের আশপাশের ফুটপাতের দোকানগুলো দীর্ঘদিন ধরে ছাত্রদলের নিয়ন্ত্রণে ছিল। মঙ্গলবার রাতে নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের সদস্যরা নিউমার্কেট এলাকায় ফুটপাতের দোকান নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে তাদের ছয় জন আহত হন।

নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের সদস্য মোহাম্মদ রাকিবের অভিযোগ, তারা নিউমার্কেট এলাকার ফুটপাতে নতুন কিছু দোকান বসাতে গেলে ঢাকা কলেজ ছাত্রদলের মিল্লাত গ্রুপের সমর্থকেরা বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে তাদের ছয়জন আহত হন। আহতদের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মা ফারুক বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিউমার্কেট এলাকা থেকে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। জরুরি বিভাগে প্রাথমিক  চিকিৎসা শেষে তারা সবাই হাসপাতাল ত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১২

প্রকাশিত সময় : ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬