শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম।
সাময়িক বরখাস্ত হওয়া সোহেলী আক্তার গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন। শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি লেখা ওই ফটোকার্ডের ক্যাপশনে লেখা ছিল, “বিনম্র শ্রদ্ধা”।
এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, প্রভাষক সোহেলী আক্তার নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এটা আমরা অবগত হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারে না, সেজন্য কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক : 






















