বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় আগুনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে, জানালেন ভারতীয় হাইকমিশনার

কলকাতায় আবাসিক হোটেলের আগুনে প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে তিনি এ কথা জানান।

ভারতের হাইকমিশনার বলেন, ‘এটা খুব দুঃখের কথা। আর ওখানে যা যা করার আছে, আমরা নিশ্চয়ই করব।’

এসময় বাংলাদেশ ভ্রমণ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে এসে ভালো লাগছে, যেন এটাই আমারই দেশ’।

এর আগে তিনি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় এক ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল এটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতের সফরের বিষয় নিয়ে কি কথা, এ বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রীতিনি জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনেকেই বলেছেন ভারতকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। উনারা প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কলকাতায় আগুনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে, জানালেন ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত সময় : ০৪:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬