শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই প্রতিমন্ত্রী পাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মন্ত্রিসভায় আসছে একের পর এক বড় রদবদল। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। মন্ত্রিপরিষদের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আগে থেকেই বর্তমানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ ইসলাম। তিনিও এই পদে থাকবেন বলে জানা গেছে। হুমায়ুন কবির নতুন প্রতিমন্ত্রী নিয়োগ হলে এই মন্ত্রণালয় পাবে দুজন প্রতিমন্ত্রী।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দিয়ে মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। এ ছাড়া বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা চলছে। আরো কয়েকটি মন্ত্রণালয়ে পুর্নবণ্টন হতে পারে।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

দুই প্রতিমন্ত্রী পাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত সময় : ১১:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬