মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক গোলাম হাসনায়েন আর নেই

একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ভাষা সংগ্রামী, সাবেক গণপরিষদ সদস্য এবং ’৭২ এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য পাবনার জেষ্ঠ্য আইনজীবী গোলাম হাসনায়েন মারা গেছেন।

শনিবার (৪ ডিসেম্বর) ভোরে পাবনা শহরের পৌর এলাকার নিজ বাড়িতে তিনি মারা যান। গোলাম হাসনায়েন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে ভোকেশনাল স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে

গোলাম হাসনায়েন বৃহত্তর পাবনার উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে লেখাপড়া শেষ করে তিনি পাবনা জেলা জজ আদালতে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর গোলাম হাসনায়েন আজীবন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে উল্লাপাড়া আসন থেকে সদস্য (এমসিএ) নির্বাচিত হন।

তিনি ’৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালের দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি। আজীবন পাবনা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২১ সালের তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়।

অ্যাডভোকেট গোলাম হাসনায়েনের মৃত্যুতে পাবনার মুক্তিযোদ্ধা, আইনজীবী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক গোলাম হাসনায়েন আর নেই

প্রকাশিত সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১