রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পবা উপজেলার কাটাখালি পৌরসভা এবং রাজশাহী জুট মিল ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তিন মাসব্যাপী ডেঙ্গু নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় প্রতি শনিবার রাজশাহী জেলার ৯টি উপজেলার ৭৮টি স্পটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়াও জেলার সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার ও কাটাখালী পৌরসভার প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক : 





















