সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে করোনায় আরও ৭ মৃত্যু

রাজশাহীতে করোনায় আরও ৭ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, চলতি মাসের সাতদিনে (১ জুন সকাল ৬টা থেকে ৭ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে ৪২ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ জুন, সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন ও সর্বশেষ ৭ জুন সাতজন মারা যান।

ডা. সাইফুল ফেরদৌস জানান, সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩২ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ও নওগাঁর ১ জন। একই সময় হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে, রাজশাহীতে কিছুটা কমেছে করোনাভাইরাস সংক্রমণের হার। রোববার রাজশাহীর দুইটি ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৭ জনের করোনা পজেটিভ এসেছে। রাতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল দুইটি ল্যাবের করোনার নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, রাজশাহীতে আগের দিনের চেয়ে রোববার ৮ দশমিক ৯৮ শতাংশ কমে করোনা শনাক্তের হার নেমেছে ৪১ দশমিক ২৯ শতাংশ। যা আগের দিন শনিবার ছিল ৫০ দশমিক ২৭ শতাংশ। আর গত শুক্রবার এ জেলায় শনাক্তের হার ছিল ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

ডা. সাইফুল ফেরদৌস জানান, রোববার দুই ল্যাবে তিন জেলার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের পজিটিভ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে নয়জন এবং নওগাঁ জেলার ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পজিটিভ এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে করোনায় আরও ৭ মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১