শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে অক্সিজেন-চিকিৎসা সামগ্রী দিল গ্রামীণ ট্র্যাভেলস

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অক্সিজেন ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হকের নিকট এসব অক্সিজেন ও চিকিৎসা সামগ্রী তুলে দেন গ্রামীণ ট্র্যাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান। এ সময় ২০টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, ১০টি ন্যাসাল ক্যানুলা ও ২০টি অক্সিজেন ফেস মাস্কসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ অন্যরা। এছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আগামীতেও করোনাকালে জেলাবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গিকার করেন গ্রামীণ ট্র্যাভেলস চেয়ারম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁপাইনবাবগঞ্জে অক্সিজেন-চিকিৎসা সামগ্রী দিল গ্রামীণ ট্র্যাভেলস

প্রকাশিত সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১