শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিলো বাংলার নারীরা

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের খেলায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুয়ালালামপুরে কেনিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল।

বুধবার (১৯ জানুয়ারি) মালয়েশিয়ার কিনরারা ওভাল গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেনিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৫ রান তোলে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ঋতু করেছেন সর্বোচ্চ ৩৯ রান। আর সালমা ও হ্যাপির ব্যাটে এসেছে ৩৩ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে মাত্র ৪৫ রান করেই গুটিয়ে যায় কেনিয়া। তাদের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন শ্যারন জুমার। তিনি খেলেন ২০ বলে ২৪ রানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদা।

এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের টাইগ্রেসরা।

বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে।

স্কোরলাইন

বাংলাদেশ : ২০ ওভারে ১২৫/৬ (ঋতু ৩৯*, সালমা ৩৩*)

কেনিয়া : ১২.৪ ওভারে ৪৫ (জুমা ২৪, আবেল ৯)

ফলাফল : বাংলাদেশ ৮০ রানে জয়ী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিলো বাংলার নারীরা

প্রকাশিত সময় : ০৪:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২