রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাসিকের সংশোধিত ও প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১০ জুন) দুপুর ১২ থেকে ৩টা পর্যন্ত নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

করোনা সঙ্কটকালীন এ মুহুর্তে বাজেট প্রণয়নে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সিটি মেয়র। রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন সভা পরিচালনা করেন। সভায় ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতসমূহ পর্যালোচনা করা হয়েছে।

বক্তব্য রাখেন-রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুৎ) রেয়াজাত হোসেন রিটু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এ সময় মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাসিকের সংশোধিত ও প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১