মৌলভীবাজার শহরের রঘুন্দপুর এলাকার আবুল হোসেন খাঁন (হাফিজ সাহেবের কলোনিতে) এ ঘটনাটি ঘটে। শফিক আলী সিলেটের তাজপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, হ্যাপি ( ছদ্ম নামের)একটি মেয়ের সঙ্গে শফিকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।গত ৫ সেপ্টেম্বর তাজপুর থেকে হ্যাপিকে নিয়ে আমার কলোনিতে চলে আসে। তবে হ্যাপির বাবা মা খবর পেয়ে এসে জোর করে তাকে নিয়ে যায়।পরে বুধবার বিকেলে তারা কোনো সারাশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান সে ওড়না দিয়ে ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস লেগে আত্মহত্যা করে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো: নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 

























