সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পীর দিকে বোতল ছোড়া ন্যাক্কারজনক: হাসান

কনসার্টে শিল্পীর দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় সংগীতাঙ্গন যখন সরব, তখন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন সংগীতশিল্পী হাসান। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়ে নিজের অভিজ্ঞতা ও সেই সময়ের অনুভূতির কথা তুলে ধরেন এই গুণী শিল্পী।

হাসান লেখেন, “ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি।”

তবে ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়ে হাসান বলেন, “তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।”

ভবিষ্যতে কোনো শিল্পী যেন এমন পরিস্থিতির শিকার না হন—এমন প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, “আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান।”

পোস্টে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয় উল্লেখ করে তিনি লিখেছেন, ‘‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়।”

সবশেষে শিল্পীদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাসান বলেন, “শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।”

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। মঞ্চে গান গাওয়ার সময় শ্রোতাদের ভেতর থেকে ছুড়ে মারা পানির বোতল এসে পড়ে হাসানের মুখের ওপর। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শ্রোতা থেকে শুরু করে সংগীত ও অভিনয় অঙ্গনের তারকারা। ফ্রি কনসার্টের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রিন্স মাহমুদ, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসানের মতো শিল্পীরা ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

শিল্পীর দিকে বোতল ছোড়া ন্যাক্কারজনক: হাসান

প্রকাশিত সময় : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬